
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালী থানায় দায়িত্বরত অবস্থায় আব্দুল গফুর (৫২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত এই আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আহমদপুর গ্রামের জনৈক তেজারত আলীর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই আনসার সদস্য থানায় দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত ডাক্তারের বরাত দিয়ে ওসি জানান, হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি গত প্রায় ৫ বছর ধরে মহেশখালী থানায় দায়িত্ব পালন করে আসছেন।
Single Page Footer

পাঠকের মতামত