প্রকাশিত: ২০/০৪/২০২০ ৩:০৩ পিএম , আপডেট: ২০/০৪/২০২০ ৩:২০ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজার জেলায় আজ সোমবার (২০ এপ্রিল) সব করোনা নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫১জনের জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব নমুনা সংগ্রহ করা হয়। এদের একজনেরও নমুনা পজেটিভ আসেনি অর্থাৎ কেউ করোনা আক্রান্ত হননি। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে গত রোববার (১৯ এপ্রিল) কক্সবাজারে চার জনের করোনা সনাক্ত হয়েছে। তার মধ্যে তিনজন মহেশখালীর এবং একজন টেকনাফের। তারা সকলেই ঢাকা ফেরত।

অন্যদিকে আরেকজন কক্সবাজার জেলার বাসিন্দা নয়। তিনি নাইক্ষ্যংছড়ির বাসিন্দা এবং তাবলিগ ফেরত ছিলেন।সিবিএন

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer