আল্লাহর ঘরে সেজদায় শেষ নিঃশ্বাস, চিরবিদায় নিলেন ইমাম আতাউল্লাহ
পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সময় সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ...

শাহেদ মিজান::
কক্সবাজার জেলায়ও আজ শনিবারও (১৮ এপ্রিল) সব করোনা নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩ জনের জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব নমুনা সংগ্রহ করা হয়। এদের একজনেরও নমুনা পজেটিভ আসেনি অর্থাৎ কেউ করোনা আক্রান্ত হননি। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৪৩ জনের একজনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে তিনি কক্সবাজার জেলার বাসিন্দা নয়। তিনি নাইক্ষ্যংছড়ির বাসিন্দা এবং তাবলিগ ফেরত ছিলেন।
পাঠকের মতামত