প্রকাশিত: ২৪/০৯/২০২০ ৫:১৩ পিএম , আপডেট: ২৪/০৯/২০২০ ৫:১৪ পিএম

এম.এ আজিজ রাসেল::
কক্সবাজারের ৮ থানার ওসি সহ ৩৪ ইনেসপেক্টর ও এসআই, এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের একটি আদেশে এই বদলি করা হয়েছে। আদেশে কক্সবাজারের উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার, রামু থানার ওসি আবুল খায়ের, চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান, পেকুয়া থানার ওসি কামরুল আজম, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম, টেকনাফ থানার ওসি সামসু দৌহা ও কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান সহ ৮ থানার ওসিকে বদলি করা হয়। একই সাথে কক্সবাজারের ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়াসহ জেলার ৮ থানার ইন্সেপেক্টর পদমর্যাদা যে ৩৪ জন কর্মরত আছেন সবাইকে একযোগে বদলি করা হয়েছে। এছাড়া একযোগে বদলি করা হয়কক্সবাজারের ৮ থানায় কর্মরত সকল উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শকসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর ৫ দিন পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার সহ ৭ শীর্ষ পুলিশ কর্মাকর্তা বদলি করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer