প্রকাশিত: ২৮/১২/২০২০ ১০:১৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দেশের সর্ববৃহৎ বেসরকারী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক লি: এর ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের চকরিয়ার সন্তান মোহাম্মদ মনিরুল মাওলা। গত রোববার ২৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ মনিরুল মাওলাকে ব্যাংকটির সর্বোচ্চ পদে এ নিয়োগ প্রদান করেন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের এইচ.আর (হিউম্যান রিসোর্স) ডিভিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামী ব্যাংক লি: এর নতুন ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) এবং সিইও হিসাবে নিয়োগ পাওয়া মোহাম্মদ মনিরুল মাওলা ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন দায়িত্ব গ্রহন করবেন। তিনি বর্তমান এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মোঃ মাহবুব উল আলম এর স্থলাভিষিক্ত হবেন।মোহাম্মদ মনিরুল মাওলা এতদিন একই ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ মনিরুল মাওলা ১৯৬৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অর্থনীতি বিষয়ে স্নাতক ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ইসলামী ব্যাংক ১৯৮৩ সালের ১৩ মার্চ দেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। দৃঢ় আত্মপ্রত্যয়ী ও দূরদর্শী মোহাম্মদ মনিরুল মাওলা প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যেই ১৯৮৬ সালের ৬ মার্চ ইসলামী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের কক্সবাজার, চট্টগ্রামের আগ্রাবাদ, চৌমুহনী, পাহাড়তলী, হাটহাজারী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ইনভেস্টমেন্ট কৌশলে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মনিরুল মাওলা ২০০৪ ও ২০০৫ সালে ইসলামী ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেন।
তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আন্তজার্তিক সেমিনার ও কনফারেন্সে আমন্ত্রিত হয়ে অতিথি বক্তা হিসেবে থাইল্যান্ড, বাহরাইন, ইতালি, শ্রীলঙ্কা, সৌদিআরব, মায়ানমার, মরক্কো, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন এবং সেসব দেশের অনুষ্ঠানে অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণে দেশের ব্যাংকিং সেক্টরে কক্সবাজারের ভূমিপুত্র মোহাম্মদ মনিরুল মাওলা’র সুনাম রয়েছে সর্বত্র।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer