ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ৩:৫৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গেলে ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্থরের মানুষ গায়েবী মিথ্যা ও হয়রানি মূলক মামলার শিকার হয়েছে। যদি সেসব মামলা থেকে তাদের খালাস দেয়া হয় তাহলে দেশের জনগণ ও গনতন্ত্র মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালতে বিচারাধীন হয়রানি মূলক ২টি মামলা থেকে খালাস পেয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

কক্সবাজার সিনিয়র আইনজীবী এড. আবু সিদ্দিক ওসমানী জানান , দীর্ঘ ১৭ বছর ধরে এই মামলা দুটিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয় নি। তাই মামলা দুটি যদি আদালতে থাকে তাহলে নিছক আদালতের কর্মঘণ্টা অহেতুক নষ্ট হবে। সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সব আসামিকে অব্যহিত দেন আদালত ।

এদিকে সালাউদ্দিন আহমেদের আদালতে আসবেন খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে আদালত প্রাঙ্গন।

আদালত সুত্রে জানা গেছে- ২০০৭ সালে চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক বাদী হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দুইটি দায়ের করা হয়। সেই মামলা শুনানী শেষে আদালত আজ তাকে খালাস দিয়েছে। সূত্র টিটিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...