প্রকাশিত: ০৯/০৫/২০২১ ৩:৫৮ পিএম

মাহাবুবুর রহমান::
করোনায় শুধু মানুষ নয় প্রাণীকুলও পড়েছে চরম খাদ্য সংকটে। বিশেষ করে কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে জড়িত ঘোড়া গুলো পড়েছে চরম খাদ্য সংকটে। কারন তাদের মালিক এখন আর আয় করতে পারেনা তাই ইচ্ছা থাকলেও ঘোড়া গুলোকে নিয়মিত খাবার দিতে পারছেনা ঘোড়া মালিকরা। আর এই মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এলেন সরকারের প্রাণী সম্পদ বিভাগ। ৯ মে বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার উপজেলা প্রশাসন ও কক্সবাজার সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আওতায় শহরের ১৮ জন ঘোড়া মালিকের ৭০ টি ঘোড়ার জন্য ২০০ বস্তা খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই মহতী কাজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি,সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরণ সেন,উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন কুতুবী। এ সময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন,বাংলাদেশের পর্যটনের প্রাণ কেন্দ্র হচ্ছে কক্সবাজার। আর কক্সবাজারের পর্যটনের অন্যতম আকর্ষনীয় উপকরণ হচ্ছে ঘোড়া। বর্তমানে করোনা সংকটে বন্ধ হয়ে গেছে পর্যটন কেন্দ্র, তাই ঘোড়ার মালিকরা আয় করতে না পারায় ঘোড়া গুলি অভুক্ত থাকছে। তারা বিভিন্ন স্থানে গিয়ে খাদ্যের জন্য ছটফট করছে। তাই আমরা মানবিক বিবেচনায় ঘোড়া গুলোর জন্য কিছুটা একটা করার প্রয়াস থেকে এই উদ্দ্যেগ। এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বলেন,করোনাময় পৃথীবিতে মানুষ সহ সকল প্রাণীকূলকে বেঁেচ থাকার জন্য ঐক্যবদ্ধ ভাবে সবাইকে কাজ করতে হবে। শুধু মানুষ নয় আমাদের চারপাশে অসংখ্য প্রাণী আছে যারা ক্ষুদার কথা বলতে পারছেনা হয়তো তাদেরও ক্ষুদা পায় সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। এদিকে ঘোড়ার জন্য খাদ্য সহায়তা পেয়ে দারুন খুশি ঘোড়ার মালিকরা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer