প্রকাশিত: ১৭/০৮/২০২০ ১২:১০ পিএম

ইমাম খাইর:
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় কারাগারে থাকা ৩ আসামির বক্তব্য নেয়ার জন্য কারাগারে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সোমবার ১৭ আগস্ট সকাল ১১ টার দিকে কারাগারে থাকা ৩ আসামী ওসি প্রদীপ কুমার দাশ , ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলালকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন কক্সবাজারের জেল সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন ।

তদন্ত টিমে আছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান।
সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সদস্য লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ।

তারা কারান্তরীন ৩ আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাবের ৭দিনের রিমান্ডে থাকা বাকি ৭ আসামীকেও জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। এই ৭ আসামী হল – উপপরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং টেকনাফ থানায় পুলিশের করা মামলার ৩ সাক্ষী মোঃ নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আয়াস। । গত শুক্রবার তাদের কে রিমান্ডে নেয় র‌্যাব ।

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...