প্রকাশিত: ১৪/০৭/২০২২ ১:১৮ পিএম

চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে সৌদি আরব। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। ওমরারহ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

বুধবার (১৪ জুলাই) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ আজ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer