প্রকাশিত: ২০/০৫/২০১৬ ১০:১৮ পিএম

Pic Ukhiya 20.05.16 01~1ফারুক আহমদ, উখিয়া::

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামেগঞ্জে যে হারে একের পর এক উন্নয়ন করছে তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয়ী করতে হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত করে বিশ্বের মাঝে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই দেশের অগ্রগতি, উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে নৌকা মার্কার প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

গতকাল শুক্রবার বিকেলে উখিয়ার রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, উখিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন, রতœাপালং ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নুরুল হুদা। ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীরের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মাহাবুব, উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোছেন, উখিয়া ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এ আর জিহান চৌধুরী, যুবলীগ নেতা মকসুদ চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ কাসেদ নুর প্রমূখ।

এদিকে কর্মীসভার পূর্বে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি আওয়ামীলীগের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer