উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/১২/২০২৩ ৩:৩৪ পিএম

কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তারের বাৎসরিক আয় কমলেও ৫ বছরে স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে ১২ দশমিক ১৫ গুণ। একই সঙ্গে তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্পদ গত ৫ বছরে ১ দশমিক ৮৪ গুণ বেড়েছে।

২০১৮ সালের নির্বাচনে নানা বির্তকের জের ধরে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন আবদুর রহমান বদি। তার পরিবর্তে কক্সবাজার ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন বদির স্ত্রী শাহীন আক্তার। ওই নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহীন আক্তার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

২০১৮ সালেরর একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন বরাবরে এমপি শাহীন আক্তারের জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৮ সালে তাঁর বাৎসরিক আয় ছিল ৪ লাখ ২৯ হাজার ৮০৫ টাকা। যেখানে কৃষি খাত থেকে বছরে ১৮ হাজার ২২৫ টাকা, বাড়ি বা দোকান ভাড়া থেকে ৫৬ হাজার ৯৮০ টাকা, ব্যবসা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা আর লবণ মাঠ থেকে ৪৬ হাজার ৬ শত টাকা আয় করতেন। কিন্তু ২০২৩ সালে এসে শাহীন আক্তারের বাৎসরিক আয় দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৬৯৭ টাকা। ৫ বছরের বাৎসরিক আয় কমেছে ১ লাখ ৫৩ হাজার ১০৮ টাকা। বর্তমানে তিনি কৃষি খাত থেকে ১৯ হাজার ৪৪০ টাকা, দোকান ও বাড়ি ভাড়া থেকে ২ লাখ ৭ হাজার ৮৫৭ টাকা এবং লবণ মাঠ থেকে ৪৯ হাজার ৪ শত টাকা পান। উভয় হলফনামায় তাঁর স্বামী আবদুর রহমান বদির বাৎসরিক আয়ের কোন তথ্য উপস্থাপন করা হয়নি।

২০১৮ সালে শাহীন আক্তারের অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ১৮ লাখ ৪১ হাজার টাকার। যেখানে অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৫ লাখ ৮৫ হাজার টাকার আর স্থাবর সম্পদ ছিল ১২ লাখ ৫৬ হাজার টাকার। ৫ বছরে এই অস্থাবর ও স্থাবর সম্পদ ১২.১৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা। যেখানে অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৯৩২ টাকার আর স্থাবর সম্পদের পরিমাণ ৮৭ লাখ ১৭ হাজার ২০৮ টাকার।

এ বছরে তাঁর আবদুর রহমান বদির সম্পদও বেড়েছে ১ দশমিক ৮৪ গুণ। ২০১৮ সালে বদি অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৭ কোটি ২৮ লাখ ২৬ হাজার ২৩০ টাকার। যেখানে অস্থাবর সম্পদ ছিল ২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৬১২ টাকার আর স্থাবর সম্পদ ছিল ৪ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৬১৪ টাকার। ২০১৩ সালে এসে আবদুর রহমান বদি অস্থাবর ও স্থাবর সম্পদ দাঁড়িয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৫১৩ টাকার। যেখানে অস্থাবর সম্পদ ৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৬১২ টাকার আর স্থাবর সম্পদ ৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৯০১ টাকার। সুত্র, আলোকিত বাংলাদেশ

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer