প্রকাশিত: ১৩/০৮/২০১৯ ৯:১৮ এএম

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রসব করেছে। এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রসব করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ খবর পাওয়া গেছে। এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রসব করেননি।

আরব নিউজের খবরের তথ্য মতে, এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দায়ে হজের আনুষ্ঠানিকতা পালন করার সময় প্রসব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখায় হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer