প্রকাশিত: ২৬/০৫/২০২১ ১০:১০ এএম , আপডেট: ২৬/০৫/২০২১ ১০:৪০ এএম

২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে করোনা সংক্রমণ এড়াতে কয়েকটি শর্ত পালন বাধ্যতামূলক করেছে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তর থেকে ১৫ হাজার জন হজের অনুমতি পাবেন।

আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হজ হওয়ার কথা। এই হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য এবার বিশ্ব মুসলিমদেরকে সুযোগ দেবে সৌদি। তবে করোনার কারণে সময় সংক্ষিপ্ত করা হবে। সেই সঙ্গে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।

শর্তগুলো হচ্ছে-

১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।

২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. হজ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।

৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনাভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।

৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।

৬. হজে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।

৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।

হাজিদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন করা হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা। এ ছাড়া আর কোনো দেশের মুসলিমদের হজে যাওয়ার অনুমতি মেলেনি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer