প্রকাশিত: ০২/০৪/২০২০ ১২:২৪ পিএম , আপডেট: ০২/০৪/২০২০ ১২:২৭ পিএম

কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেওয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশেষে রোহিঙ্গা ক্যাম্পে বিদেশিদের অবাধ চলাচলের লাগাম টানতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। টহল জোরদারের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। আর রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া বন্ধ করতে ক্যাম্পের অভ্যন্তরে নতুন ১০টি চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। তবে এ মুহূর্তে ক্যাম্প লকডাউনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

উখিয়ার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পয়েন্ট-রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখ বলা চলে। আর এখানেই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে ক্যাম্পে বিদেশিদের অবাধ যাতায়াত বন্ধ করতে পুলিশের পাশাপাশি স্থাপন করা হয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট। আপাতত ত্রাণ, স্বাস্থ্য কর্মী কিংবা সরকারি কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর পাশাপাশি জনসমাগম এড়াতে চলছে নিয়মিত টহল। আর রোহিঙ্গারা বলছে, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে তারা সরকারি নির্দেশনা মানার চেষ্টা করছেন। রোহিঙ্গারাও যাতে ক্যাম্প ছেড়ে বাইরে যেতে না পারে তার জন্য নতুন করে ১০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আকতার।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer