প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ১১:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ এএম

রফিক মাহমুদ,উখিয়া::
উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অাবারও খুন হয়েছে। নিহত যুবক মো. হাকিম (৩০)। মো. হাকিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আরেক রোহিঙ্গা যুবক। খুনের সাথে জড়িত সন্দেহে একজনকে অাটক করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ৪ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. হাকিম একই ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. হাকিমের দুই স্ত্রী। একজন বান্দরবান ও অন্যজন কুতুপালং ক্যাম্পে থাকেন। বান্দরবানে থাকা স্ত্রী গত বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্তানদের দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এ সময় একই ব্লকের রাশেদ উল্লাহর ছেলে মো. রফিক তার পরিচয় জানতে চায়। এনিয়ে দুই পরিবারে মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির জের ধরে শুক্রবার ভোরে মো. রফিক হাতুড়ি দিয়ে পিটিয়ে মো. হাকিমকে হত্যার উদ্দ্যেশে মারক্ত ভাবে অাঘাত করে। মো. হাকিম গুরুতর অাহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পরপরই খুনি মো. রফিক পালিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে ওই ব্লকের মাঝি শামসুকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বলেন, হত্যার সাথে জড়িত মূল অাসামীকে গ্রেফতার ও মূল রহস্য উৎঘটনের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer