প্রকাশিত: ১০/০৩/২০১৮ ৫:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন থেকে আড়াই বস্তা ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বস্তাগুলোর ভেতরে প্রায় পাঁচ লাখ পিস ইয়াবা ছিল, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার সকালে কোস্টগার্ড টেকনাফ ও সেন্ট মার্টিন স্টেশনের টহলদল যৌথ অভিযান চালিয়ে পশ্চিমপাড়ার ঝাউবাগানের মাটির নিচ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. ফয়জুল ইসলাম মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার সকালে কোস্টগার্ড অভিযান চালিয়ে পশ্চিমপাড়ার ঝাউবাগানের মাটি খুঁড়ে ওই ইয়াবা ভর্তি বস্তাগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer