প্রকাশিত: ১৩/০৪/২০২০ ৭:০৮ পিএম

ঢাকা থেকে উখিয়ায় আসা এনজিও কর্মী হোম কোয়ারেন্টাইনে পাটালেন ইউএনও

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া এলাকায় ফরিদ আলমের ভাড়া বাড়িতে সদ্য ঢাকা ফেরত একজন এনজিও কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাটালেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।

স্থানীয়রা জানান, ওই এনজিও কর্মী ১৫ দিন পূর্বে কক্সবাজারে এনজিও সংস্থার কার্যক্রম বন্ধ হওয়ায় ঢাকা চলে যান। কিন্ত গতকাল রবিবার আবার কক্সবাজার এসে লক ডাউন উখিয়ার ভাড়া করা বাসায় উঠেন। এ খবরে এলাকাবাসী বিষয়টি উখিয়ার ইউএনওকে অবগত করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমি ঘটনা শোনার পরে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করি এবং ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি এনজিও কর্মীটি এনজিও সংস্থা সুশীলনের প্রজেক্ট কোর্ডিনেটর। এছাড়া উক্ত এনজিও কর্মী কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা থেকে উখিয়া আসেন।
এ ব্যপারে যোগাযোগ করা হলে উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেন, এনজিও সংস্থার এই কর্মীকে কক্সবাজার হোম কোয়ারান্টাইন পাঠানো হয়েছে এনজিও সংস্থার নিজস্ব গেষ্ট হাউসে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer