ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ৭:২৯ এএম , আপডেট: ০৫/১১/২০২৪ ১০:৩৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হুবাইব নামে পাঁচ বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

নিহত শিশু ক্যাম্প-৭ এর বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার ৪ নভেম্বর বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউয়ের ব্লক-বি এর সাব-ব্লক এ-১৭তে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় মালবাহী ট্রাকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর আশপাশের রোহিঙ্গা বাসিন্দারা মালবাহী ট্রাকটি আটক করেন। ঘাতক ট্রাকটি এনজিও’র পণ্যবাহী বলে ক্যাম্প প্রশাসন সুত্রে জানা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...