প্রকাশিত: ০৮/০৪/২০২১ ১০:১৬ এএম


টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৯,৯০০ পিস ইয়াবাসহ শাহ আলম (৩৭) নামে ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (৭ এপ্রিল) বিকাল ৪টার মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাহআলম কুতুপালং ক্যাম্প নং ০১ এর সলিমুল্লাহর ছেলে।

র‌্যাব-১৫, এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাড়ির সামনে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১৯,৯০০ (ঊনিশ হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer