প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ১১:১৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টা থেকে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে সমবেত হয়। একসাথে আছরের সালাত আদায় শেষে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
সমাবেশে বক্তারা বলেছেন,
ছাত্র- জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জামিনে মুক্তি না হওয়ায় আমরা বিস্মিত। এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল এক বলিষ্ঠ কণ্ঠস্বর। মিথ্যা, সাজানো ও বায়বীয় অভিযোগের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ বিচারের নামে প্রহসন করে তাকে সাজা দেওয়া হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ায় তাদের আমলের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আর কোন কার্যকারিতা থাকার কথা নয়। আজহারুল ইসলামের মুক্তি নিয়ে আমরা আর কোন তালবাহনা দেখতে চাই না। বক্তারা অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকার কে মুক্তি দিতে বাধ্য করা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহীম নূরী। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...