প্রকাশিত: ১১/০৪/২০২০ ৮:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার জেলা এখনও করোনা ভাইরাস মুক্ত রয়েছে। এর আগে যে নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি সুস্থ হয়েছে বাড়ি ফিরে এসেছেন। শুক্রবার পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরা সকলের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
সর্বশেষ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল শুক্রবারও ৩৭ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয়েছে। আর প্রতিটি রোগীরই ভাইরাস টেষ্ট রিপোর্ট এসেছে নেগেটিভ। এদের মধ্যে কক্সবাজার জেলা সদর উপজেলার ৭ জন রয়েছেন।
এনিয়ে গত ১০ দিনে এই ল্যাবে ১৩৮ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট করা হয়েছে। যাদের প্রত্যেকেরই করোনা ভাইরাস রিপোর্ট ছিল নেগেটিভ। ১০ দিনের পরীক্ষায় একজনও করোনা রোগী পাওয়া না যাওয়ায় চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে একজন রোগী পাওয়া গেলেই আতঙ্কের। একজন থেকে তা গাণিতিক হারে বাড়তে থাকবে।
কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ে ফ্ল্যু সেন্টারগুলো থেকে ৩৭ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর ওইসব নমুনা সকাল থেকে দুপুরের মধ্যে টেষ্ট করা হয়েছে। তবে প্রত্যেকটির নমুনারই রিপোর্ট ছিল নেগেটিভ।
তিনি জানান, শুক্রবার পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে কক্সবাজার উপজেলার ৭জন ও জেলা অন্য ৭টি উপজেলার ফ্ল্যু সেন্টার থেকে এসেছে বাকি ৩০টি স্যাম্পল। ডা. মো. শাহজাহান নাজিরের মতে, কক্সবাজার ল্যাব প্রতিদিনই ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষার সুযোগ থাকলেও উপজেলা পর্যায় পর্যাপ্ত পরিমাণ নমুনা আসছে না।
তিনি জানান, শুক্রবার পরীক্ষা করা ৩৭টি নমুনারই প্রতিবেদন ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওখান থেকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করা হলে বলেও জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...