প্রকাশিত: ১৮/০২/২০২১ ৯:১৬ এএম , আপডেট: ১৮/০২/২০২১ ৯:১৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির প্রকোপ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাস সংক্রমণের হার ১৬ শতাংশ কমেছে। মঙ্গলবার রাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

গত রোববার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এ সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচও আরও জানায়, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে করোনার সংক্রমণ কমেছে। এর মধ্যে আফ্রিকায় ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে ২০ শতাংশ, ইউরোপে ১৮ শতাংশ, আমেরিকায় ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ সংক্রমণ কমেছে।

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ ৭ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ৫৭৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৪ হাজার ৮৯৭ জনের।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer