প্রকাশিত: ১০/০১/২০১৭ ৭:৩৭ এএম

নিউজ ডেস্ক::
মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা মুসলিমদের প্রবেশের সংখ্যা সম্প্রতি সময়ে তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে।জাতিসংঘ বলছে, ‘শুধুমাত্র গত সপ্তাহেই ২২,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশে মোট রোহিঙ্গা প্রবেশের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারে’।

প্রায় তিন মাস আগে এই সঙ্কটের সূত্রপাত হয়। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল এখনো সামরিক এলাকা হিসেবে সাধারণের জন্য বন্ধ রয়েছে। বার্মিজ সেনাবাহিনী বলছে তারা সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে যে তারা সাধারণ রোহিঙ্গাদের হত্যা এবং ধর্ষণ করছে।

সাংবাদিক জোনাহ ফিশার বলছেন, ‘হঠাৎ করে কেনো রোহিঙ্গাদের বাংলাদেশে পাড়ি দেয়ার সংখ্যা বেড়েছে তা স্পষ্ট নয়। তবে বার্মিজ সামরিক বাহিনী সেখানে এখনো নিয়মিতভাবে নির্যাতন চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে যে সেখানকার মানুষ এখন খাদ্য সঙ্কটে পড়েছে।

বার্মিজ কর্তৃপক্ষ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে রাখাইন রাজ্যের স্পর্শকাতর স্থানগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। যার ফলে যে প্রায় এক লক্ষ রোহিঙ্গা এর আগে নিয়মিত ত্রাণ পেত, তাদেরকে এখন কোনো রকম সাহায্য দেয়া যাচ্ছে না।

সাধারণ মানুষের ওপর যে বার্মিজ সেনারা নির্যাতন চালিয়ে আসছে তা বরাবরই অস্বীকার করেছে দেশটির সরকার। তবে কেনো এত মানুষ দেশ ছেড়ে পালিয়েছে সে বিষয়ে তারা কোনো ব্যখ্যা দেয়নি।

এরই মধ্যে মায়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত, ইয়াংহি লি মায়ানমারে এসে পৌছেছেন। নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য তিনি সেখানে ১২ দিন অবস্থান করবেন।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer