প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৯:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ এএম

ডেস্ক রিপোর্ট ::

একসঙ্গে মোটরসাইকেলে চড়ায় অবিবাহিত এক যুগলকে মারধর করে বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের আসামের রঙজুলি এলাকায় গত ১৯ জুন এই ঘটনা ঘটে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে। খবর: এনডিটিভি।

পুলিশ জানায়, পুখুরপুর গ্রামে ২০ বছর বয়সী ওই যুগল একসঙ্গে মোটরসাইলেকে চড়লে তাদের পথরোধ করে মারধর করা হয়। এ ঘটনায় মারধরের শিকার হন ওই তরুণের ভাইও। তিনি জানান, পরে গ্রামে বৈঠক বসে দুজনকে বিয়ে করতে বাধ্য করা হয়।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে।

আসাম পুলিশের ডাইরেক্টর জেনারেল কুলধর সাইকিয়া বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজকে সকালে আরেকজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer