প্রকাশিত: ১৫/১২/২০২০ ৮:৫৭ পিএম

বার্তা পরিবেশক::
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নিয়ে প্রতিবেদন তৈরির দক্ষতা বাড়াতে কক্সবাজারে সাংবাদিকদের ২দিনের প্রশিক্ষণ দিয়েছে আর্ন্তাজিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ। সোমবার শুরু হয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত চলে এ কর্মশালা। শহরের একটি হোটলে এর উদ্বোধন করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

এসময় মহামারি নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ফারাহ কবির বলেন, করোনা সংক্রমণ নিয়ে জনসাধারণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিকরা। সেইসাথে রোহিঙ্গা ক্যাম্পে করোনা নিয়ন্ত্রণে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার নেয়া উদ্যোগের কথা তুলে ধরে ফারাহ কবির বলেন, সরকার, উন্নয়ণকর্মী ও সাংবাদিকরা এক হয়ে কাজ করলে সহজেই করোনাভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি বলেন, সংবাদ প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদের আরো বেশি সতর্ক থাকা দরকার। সেইসাথে সাংবাদিকদের গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে প্রতিবেদন তৈরির পরামর্শও দেন তিনি।।

কক্সবাজারের সাংবাদিক নেতারা বলেন, করোনা মহামারিতে পেশাগত দিক ও জীবন-জীবিকা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সাংবাদিকরা। করোনার শুরুতে লকডাউনে সবাই ঘরে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেদন তৈরি করে জনসাধারণকে সচেতন করতে ভূমিকা রাখছেন তারা। এসময় কক্সবাজারে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন উন্নয়ন সংস্থার ভূমিকার কথা তুলে ধরেন তারা।

দুইদিনের কর্মশালায় করোনাকালীয় প্রতিবেদন তৈরিতে নিজের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের খুটনাটি নানা স্ট্যাটেজি নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জ্যেষ্ঠ সাংবাদিক জুলফিকার আলী মানিক। যে কোন মহামারি নিয়ন্ত্রণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেন রোবায়েত ফেরদৌস। সেইসাথে রোহিঙ্গা ইস্যুতে সংবাদ প্রতিবেদন তৈরিতে মানবিক নীতি মেনে চলার তাগিদ দেন তিনি।

এদিকে, করোনাভাইরাস অথবা করোনা আক্রান্তদের নিয়ে সংবেদনশীল প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদের আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন জুলফিকার আলী মানিক। সেইসাথে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় কক্সবাজারে পবিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে গণমাধ্যম কী ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়েও আলোচনা করেন তিনি। জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টার জেলা প্রতিনিধিসহ টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের ২৫ জন সংবাদকর্মী অংশ নেন কর্মশালায়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer