প্রকাশিত: ০৬/০৪/২০২০ ৭:৫১ এএম

রাজধানীর সবুজবাগের নন্দিপাড়ায় জিরো গলির একটি বাসায় ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস। তাদের সবাইকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওই ভবনের আশপাশের নয়টি ভবন লকডাউন করে রাখা হয়েছে। শুধু জরুরি প্রয়োজনে ভবনের বাসিন্দারা বাইরে যেতে পারবেন।আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মারা গেছেন নয় জন। এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...