প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ এএম

নিজস্ব প্রতিবেদক::
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। সারা দেশের ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন ছাত্র-ছাত্রী এসব পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদের মধ্যে ছাত্র ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ও ছাত্রী রয়েছে ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল ৯টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। এবার এইচএসসিতে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন, আলিমে এক লাখ ১২৭ জন, এইচএসসি বিএমে এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং ডিআইবিএসে ৯৬৯ জন পরীক্ষায় বসছে। এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ১৩ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে। বিদেশের মোট সাতটি কেন্দ্রে উচ্চমাধ্যমিকে মোট ২৯৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রোধে এবার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং বন্ধ থাকবে

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer