প্রকাশিত: ২২/০৪/২০১৮ ৪:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫১ এএম

ডেস্ক রিপোর্ট::
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আগামীকালের ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নেত্রকোণার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে আজ ভূগোল প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে স্থানীয় ট্রেজারি থেকে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়। স্থানীয় জেলা প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসাইন পরীক্ষা স্থগিত করেন।

তিনি বলেন, অভিন্ন পদ্ধতিতে এ পরীক্ষা আয়োজিত হওয়ায় আগামীকালের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, অনিবার্যবশত কারণে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে এ পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে দুইটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি স্থানীয় জেলা প্রশাসক ও অন্যটি ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে হবে। কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে ২ এপ্রিল শুরু হবে। চলবে ১৩ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer