প্রকাশিত: ৩১/০৩/২০১৮ ৬:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ এএম

ডেস্ক রিপোর্টি::
বান্দরবানের লাইমি পাড়ায় বিজিবির গাড়ি উল্টে খাদে পড়ে ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে বিজিবি ব্যাটালিয়নের ২৩ জন সদস্যকে বহনকারী একটি গাড়ি বান্দরবান থানচি উপজেলার বলিপাড়ায় বিজিবি ক্যাম্পে যাচ্ছিল।

এ সময় ওই গাড়িটি সদরের লাইমি পাড়ার কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয় বিজিবি সদস্য আহত হন। আহতদের বান্দরবান সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশের (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করা হয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

পাঠকের মতামত

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer