প্রকাশিত: ০৫/০৩/২০২০ ২:২৩ পিএম , আপডেট: ০৫/০৩/২০২০ ২:২৫ পিএম

রাজধানীর বেইলি রোডের অফিসার্স কোয়ার্টারের নিজ বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রমনা থানার উপপরিদর্শক ইউনুস মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আব্দুল কাদের ওই বাসায় একাই বাস করতেন। বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে অফিসে না যাওয়ায় তার অফিসের কর্মকর্তারা পুলিশের সাথে যোগাযোগ করেন।

পরে বুধবার সন্ধ্যায় অফিসার্স কোয়ার্টারের বাসায় খোঁজ করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সেসময় দরজা ভেঙে আব্দুল কাদের চৌধুরীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer