প্রকাশিত: ২২/১১/২০১৭ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৬ এএম

নিউজ ডেস্ক::

উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে নিজের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।

খালেদা জিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকট, রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গসহ বেশ কিছু চলমান ইস্যু উঠে আসে আলোচনায়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৫৩ জন সদস্য অংশ নেন।

সম্প্রতি খা‌লেদা জিয়া দ‌লের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান‌দের সঙ্গেও বৈঠক ক‌রে‌ছেন খালেদা জিয়া। এর আগে জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer