প্রকাশিত: ১২/০৬/২০২২ ৮:১৪ এএম

জলিল দেওয়ান: প্রতিনিধি, মতলব(চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মনিরা কামাল (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ জুন শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কোয়ার্টারের ৩য় তলায় কিচেন রুমের জানালায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে মনিরা কামাল ১৪ ফেব্রুয়ারি যোগদান করেন। বাবা ও ফুফুর সাথে এক বছরের ছেলে মোয়াছকে নিয়ে বসবাস করতেন।
মনিরা কামাল পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার পামুলী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য মমির উদ্দিন মন্টুর মেয়ে। মনিরা কামাল নীলফামারী জেলার কাচারী বাজার গ্ৰামের জিয়ারুল ইসলাম নাদেরের স্ত্রী।
নিহতের বাবা মমির উদ্দিন মন্টু বলেন, সকালে রুমে মনিরা দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। কোয়ার্টারের তৃতীয় তলার বাসা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। মনিরা মানসিক রোগী ছিলেন।

মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। উপ-পরিদর্শক (এস আই) আবু বকর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer