প্রকাশিত: ২০/১১/২০২১ ১০:৩০ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে এক তরুণীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজ কার্যালয়ে এমন অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এলাকায়। দলের নেতাকর্মীদের দাবি, এর আগে নানা অনিয়মের অভিযোগ থাকলেও পার পেয়ে গেছেন কাদের। এবার নেয়া হোক কঠোর ব্যবস্থা।

অফিস কক্ষে এক নারীর সাথ্যে প্রকাশ্যে অনৈতিক সম্পর্ক গড়ে সমালোচিত নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। ওই ঘটনার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

বিষয়টি জানাজানির পর বিব্রত তরুণীর পরিবার। তারা জানায়, উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গিয়েছিলেন ওই তরুণী। উপজেলা চেয়ারম্যান কাদের তাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে শ্লীলতাহানী করেছেন বলে অভিোগ রয়েছে।

সাধারণ মানুষ তো বটেই, দলের নেতাকর্মীরাও আবদুল কাদেরের এমন কর্মকাণ্ডে বিস্মিত, ক্ষুব্ধ। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানও।

সরকারি খাদ্য গুদামে গম ও ধান ক্রয়ে দুর্নীতি, উন্নয়ন বরাদ্দের অর্থ লুটপাট, সরকারি পুকুর লিজ প্রদানে দুর্নীতিসহ নানা অভিযোগ আছে উপজেলা চেয়ারম্যান কাদেরের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক সংবাদও প্রচার করে যমুনা টেলিভিশন।

বিষয়টি নিয়ে আব্দুল কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কার্যালয়ে তাকে পাওয়া যায়নি। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সুত্র : যমুনা টিভি

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer