প্রকাশিত: ১৭/১২/২০১৭ ১০:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৮ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::

উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ রোববার তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে এখন তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের পাঁচ কোটির ওপর মানুষ এখন খাদ্য বঞ্চিত।

বেগম জিয়ার টুইট বার্তায় বলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশকধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer