শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো রদবদল করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী,দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর(রবিবার)থেকে ২২ অক্টোবর(বৃহস্পতিবার)পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭(শুক্র-শনিবার)অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর(বৃহস্পতিবার)ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর(শুক্র-শনিবার)সাপ্তাহিক ছুটি। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর(বৃহস্পতিবার)পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর(রবিবার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।
পাঠকের মতামত