প্রকাশিত: ২১/০২/২০২১ ২:৪৫ পিএম , আপডেট: ২১/০২/২০২১ ৪:১৯ পিএম

হুমায়ুন কবির জুশান::

উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, আমরা বীরের জাতি। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার জন্যে রক্ত দেয়া বাংলা আমাদের দেশ। সম্মানের সাথে মাথা উঁচু করে দেশ এগিয়ে যাবে। ৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধে বীর বাঙালির ইতিহাসে সাংবাদিকদের অবদান রয়েছে। তাই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ-বাঙালির সংগ্রামের দীর্ঘ ইতিহাসের কথা স্বরণ করে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা যখন আমাদের উপর একটি বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করল, তখন ১৯৪৭ সালের ডিসেম্বরে করাচিতে একটি শিক্ষা সম্মেলন হয়। সেখানেই ঘোষণা হয়েছিল উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা। কিন্তু উর্দু কোন মাতৃভাষা না, আর পাকিস্তান নামে যে দেশটি হয়েছিল, তার জনসংখ্যার ৫৬ ভাগের উপরেই আমরা বাঙালি। আমাদের ভাষা বাংলা ভাষা। কিন্তু সেই বাংলা ভাষা বাদ দিয়ে বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দৌয়ার চেষ্টা করা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান, সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকেই।এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধধ্যদিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনিস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান নির্বাহী সদস্য নুর মোহাম্মদ সিকদার ও সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী। শহিদ মিনারে পুস্পমাল্য অর্পনের সময়ে ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজি হুমায়ুন কবির বাচ্চু ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer