প্রকাশিত: ৩১/০১/২০১৭ ৮:৪৭ এএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮৯ পিচ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের বালুখালীস্থ টিভি টাওয়ার এলাকায় যাত্রিবাহী সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

উখিয়া থানার সহকারি পরিদর্শক মোঃ মাসুমের নেতৃত্ব একদল পুলিশ সোমবার বিকালে বালুখালী টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ পিছ ইয়াবাসহ শাহ আলম নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত যুবক নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমুব্রু ঘোনার পাড়া এলাকার আবদুল মোনাফের ছেলে বলে পুলিশ জানিয়েছে। এর বিরুদ্ধে উখিয়া থানায় মাদক দ্রব্র আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer