প্রকাশিত: ১৬/০১/২০১৭ ৮:৫৫ এএম

কনক বড়ুয়া শ্রাবন, উখিয়া:
অাগামী ২৪ ফেব্রুয়ারী উখিয়ার অন্যতম সাংঘিক প্রতিষ্ঠান “জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র”র প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের’র প্রিয় অন্তেবাসী, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ও পুরাতন রুমখা ত্রিরত্ন বিহারের সুযোগ্য পরিচালক ভদন্ত জ্যোতিঃপ্রিয় ভিক্ষুর ‘স্থবির অভিধা’ বরণ অনুষ্ঠান উপলক্ষে গত ১৩ জানুয়ারী এক প্রস্তুতি সভা সম্পন্ন এবং উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি ও মহাজন পাড়া মৈত্রী বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ এস. ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভা ও উদযাপন কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাষ্টের পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের এবং উপস্থিত থেকে উখিয়ার বিভিন্ন বৌদ্ধ নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষক পুলিন বিহারী বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য মধু সুদন বড়ুয়া, শিক্ষক রাহুল বড়ুয়া, শিক্ষক অাশীষ বড়ুয়াসহ রুমখা অাইডিয়াল কেজি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজকর্মী মিলন বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এস ধর্মপাল মহাথেরকে সভাপতি, শিক্ষক প্রনব কুমার বড়ুয়াকে সাধারন সম্পাদক ও মিলন বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

ভদন্ত জ্যোতিঃপ্রিয় ভিক্ষুর ‘স্থবির অভিধা’ বরন অনুষ্ঠানের বাজেট ৬০০০০০(ছয় লক্ষ টাকা) ঘোষনা দেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...