প্রকাশিত: ২৪/০৯/২০১৬ ৭:৪২ এএম

ukhiya-ad-pic-23-09-2016উখিয়া প্রতিনিধি::

উখিয়ার ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষ্যে এক সভা স্থানীয় একরাম মার্কেটস্থ ফেমাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত কাউন্সিলারদের সর্বসম্মিতিক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি হুমায়ুন কবিরের জুশানের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ ইউনুছ সভাপতি, রেজাউল করিম সহ-সভাপতি, কমরুদ্দিন মুকুল সাধারণ সম্পাদক, খুরশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন অর্থ সম্পাদক, নুরুল আলম, হুমায়ুন কবির জুশান, নুরুল কবির মাহামুদ, এডভোকেট সরওয়ার আলম, ডাক্তার মুজিবুর রহমান, আলহাজ্ব খাইরুল হক নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer