প্রকাশিত: ২৪/০৫/২০২২ ১২:৫১ পিএম

কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের লাশের খবর পেয়ে উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিচকর্মী সুপারভাইজার মো. মাহবুব আলম জানান, ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। কর্মরত বিচকর্মীরা লাশটি দেখে ইনানী পুলিশকে খবর দেয়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer