প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৯:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২২ এএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ১ নং জালিয়া পালং ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার মনোয়ারা বেগম মনু নির্বাচিত হয়েছেন। গত সোমবার অনুষ্টিত নির্বাচনে সর্বোচ্চ ১২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বী ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের মহিলা মেম্বার জেসমিন আক্তার। তিনি পান মাত্র ৩ ভোট। ১৫ জন ভোটারের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সার্বিক তদারকীতে মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন। উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মনোয়ারা বেগম মনু সমুদ্র উপকুলীয় চেপটখালীর বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব ডাঃ মাওলানা আবুল বশরের সুযোগ্য সহ ধর্মীনি। নব নির্বাচিত মনোয়ারা বেগম মনু এক বিবৃতিতে নির্বাচন কমিশনার, সরকারী কর্মকর্তা, সম্মানিত ভোটারগণ ও শুভাখাংকীদের প্রতি আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer