প্রকাশিত: ০৬/০৭/২০২২ ৫:৫৩ পিএম

শফিক আজাদ, উখিয়া::
পেশাদার সাংবাদিকদের সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যিনর্বাহী কমিটি (২০২২-২৪)-এর শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ জুলাই) বেলা ১১টায় উখিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ ও অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, উখিয়া অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে গণমানুষের পক্ষে কথা বলে আসছে। সমাজের নানা অসংগতি তুলে ধরছে। তিনি উখিয়া অনলাইন প্রেসক্লাবের সর্বদা মঙ্গল কামনা করেন।

বক্তব্য শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যিনর্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠে অংশ নেন সভাপতি শফিক আজাদ, সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহ উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক তানবীর শাহরিয়ার, অর্থ সম্পাদক এইচ কে রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনিবুল আলম রাহাত, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া শ্রাবণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিদুয়ানুর রহমান, নির্বাহী সদস্য রফিক মাহমুদ, শরীফ আজাদ ও কালাম আজাদ।

উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, সাংবাদিকেরা হলো সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে রাষ্ট্রের উন্নতি সাধনে বিরাট ভূমিকা রাখতে পারে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. রাজন বড়ুয়া রাজন, বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হারুন অর রশিদ, মাওলানা আজাদ নুর হোছাইন যুক্তিবাদী।

এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ শপথ ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...