প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৭:০২ এএম

kafil-uddin-anu-cox-pic-07-10-2016উখিয়া নিউজ ডটকম::

স্বায়ং সন্ধ্যায় উলুধ্বনির মাধ্যমে দেবীর আহ্বান ও আমন্ত্রণ আদিবাসকে সামনে রেখে বাঙ্গালী সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে দেবী দূর্গার বন্দনা। প্রতি বৎসরের মতো উখিয়ায় এবারও ৪টি মন্ডপে শারর্দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণ পরিবেশে। উখিয়া সদর পূজা মন্ডপ, রুমখাঁবাজার হরি ও ধ্যান মন্দির পূজা মন্ডপ, কাশিয়ার বিল ও ধুরুংখালী পূজা মন্ডপে নেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তা বেষ্টনী। প্রতিটি পূজা মন্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে প্রতিমা পূজা। সদর পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি মৃদুল আইচ জানান, ৫দিন ব্যাপী অনুষ্ঠিত পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক প্রহরায় নিয়োজিত থাকবে। পাশাপাশি পূজা মন্ডপের পরিচালনা কমিটির সদস্যদের নির্বাচিত স্বেচ্ছাসেবক দল শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এর আগে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রণি ও সাধারণ সম্পাদক এড. রবীন্দ্র দাশ রবি উখিয়া পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করে দূর্গোৎসব উদ্যাপনের সহযোগীতা কামনা করলে পুলিশ প্রশাসন তাদের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, রাজাপালং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ধন ঘোষ, সাধারণ সম্পাদক সজল কান্তি দে, কাশিয়ারবিল পূজা কমিটির সভাপতি বীরেন ঘোষ, রুমখাঁ বাজার পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা: নিলুপদ দাশ ও ধুরুংখালী পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিনেশ্বর শর্মা প্রমুখ।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...