প্রকাশিত: ২৪/১০/২০১৬ ৯:২৪ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের এক সাজা প্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল সোমবার দুপুরে আসামীকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। উখিয়া থানার উপ-পরিদর্শক শাহ জাহান কামাল, সহকারী উপ-পরিদর্শক আবুল কাশেম ও সহকারী উপরিদর্শক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাতে জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ বছরের সাজা প্রাপ্ত ছৈয়দ নুর (৩৫) নামের এক আসামীকে আটক করে থানায় নিয়ে আসেন। সে জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক শাহ জাহান কামাল জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer