প্রকাশিত: ১৯/০৭/২০২২ ২:৩০ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় দু’দিনব্যাপী স্থানীয়দের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা আজ (১৮ জুলাই) মঙ্গলবার শুরু হয়েছে ।

প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব । উপজেলা প্রশাসনের সহায়তায় ইউএসএআইডি’র অর্থায়নে এনজিও সংস্থা প্রত্যাশী এ মেলার আয়োজন করেন। এতে সাপোর্ট পার্টনার ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা প্রত্যাশীর সিনিয়র প্রোগ্রাম অফিসার জুনাইদ আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়াজ উদ্দিন, সংস্থার কমিউনিকেশন অফিসার ইকবাল উদ্দিন ও শাখা ব্যবস্থাপক মিজান সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী প্রমূখ।

সিনিয়র প্রোগ্রাম অফিসার জুনাইদ আলী জানান , উৎপাদিত পণ্য মেলায় স্থানীয়দের উৎপাদিত চাদর, বেটসিট, শাড়ি তয়েলা সহ ৬ টি ট্রেডের ২৮ ধরনের হস্তশিল্পের বিভিন্ন পণ্যে অনুষ্ঠিত মেলায় প্রদর্শনী করা হয়।
আগামী কাল বুধবার উৎপাদিত পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনজিও সংস্থা প্রত্যাশীর প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়াজ উদ্দিন

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer