প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম:
বন্য হাতির আক্রমণে কক্সবাজারের উখিয়ায় দুই শিশুর প্রাণহানি ঘটেছে। ক্রুুদ্ধ একদল বন্য হাতি বৃহস্পতিবার গভীর রাতে উখিয়ার উপকূলীয় মাদারবনিয়া গ্রামে বসতবাড়ি তছনছ করলে ঘুমিয়ে থাকা দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়।

মারা যাওয়া শিশুদের বাবা নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে শিশুপুত্র ইয়াসিন (৭) ও শামসুল আলমকে (৫) নিয়ে তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎই হাতি আক্রমণ চালায়। হাতির পায়ের চাপে ঘর তাঁদের ওপর ভেঙে পড়ে। তাঁরা দুজন কোনোমতে প্রাণে রক্ষা পেলেও তাঁদের দুই শিশুসন্তান ঘটনাস্থলেই মারা যায়।

নূরুল ইসলাম বলেন, ‘আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। কোনো দিন হাতির দেখা পাইনি। আমরা মনে করি, আবাসস্থল হারিয়ে বন্য হাতি লোকালয়ে হানা দিচ্ছে। রোহিঙ্গারা বন দখল করে বসবাস শুরু করার কারণে হাতির দল আশ্রয়স্থল হারিয়ে লোকালয়ে হামলা চালাচ্ছে। ’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বন্য হাতির পৃথক তিনটি হামলার ঘটনায় উখিয়ায় আটজন রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer