প্রকাশিত: ২৮/০৬/২০২২ ৫:৩৬ পিএম

গফুর মিয়া চৌধুরী, উখিয়া ::

উখিয়া উপজেলার ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা বাজার সড়কের উখিয়া সদর ঘিলাতলী নামক স্হানে চলমান কাজে ব্যাপক অনিয়মের অভিয়োগে স্হানীয় এলাকাবাসীরা কাজ বন্ধ করে দিয়েছে। আজ সকাল ৯ টা থেকে ঠিকাদারী প্রতিষ্টানের প্রকৌশলীর উপস্হিতিতে সড়কের আরসিসি ঢালায়ের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস সিএসআই কাজের শুরুতে নানান অনিয়মের আশ্রয় নিয়ে ধীর গতিতে কাজ চালাচ্ছে বলে স্হানীয় বাসিন্দারা বার বার অভিযোগ করে আসছে।

এভাবে মাটি এনে রাখা হয়েছে বালির সাথে মিশ্রিত করার জন্।

উপজেলা সদরের এ জনবহুল গুরুত্বপুর্ণ সড়কের কাজের ঢালাইয়ের কাজে মাঠি মিশ্রিত বালি ব্যবহার এবং সিমেন্টের পরিমাণ কম দিয়ে দায়সারা ভাবে কাজ করছে।
ঘিলাতলী পাড়ার স্হানীয় সচেতন ব্যক্তি মোহাম্মদ ইসমাঈল,আবদুর রহিম, সেলিম উদ্দিন ও রশিদ আহামদ বলেন,চলমান কাজের আরসিসি ঢালায় কাজে রাবিস বালি, দুই নম্বর কংকর ও সিমেন্ট দিচ্ছে কম। কাজে ব্যাপক অনিয়ম, কারচুপি দেখে বিক্ষুব্ধ জনতা নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
কাজে দৃশ্যমান অনিয়ম জনসম্মুখে চোখে পড়লে জনগণ প্রতিবাদে ফুঁসে উঠেন।
জনগণের প্রতিরোধে মুখে প্রকৌশলী মোহাম্মদ সোহেল কাজ বন্ধ রেখে নির্মাণের বালিগুলো অন্যত্র সরাই পেলেন।
এ প্রতিবেদক আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্হলে গিয়ে দেখতে পান সড়কের চলমান কাজে নিয়োজিত শ্রমিকেরা কাজ না করে বসে রয়েছে। জানতে চাইলে কাজে তদারকিতে নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ সোহেল বলেন, বালিগুলো লাল হওয়ার কারণে প্রশ্ন উঠেছে। বালি বদলে দিচ্ছি।

এ প্রসঙ্গে জানতে ঠিকাদার রাফি আহমেদ বলেন নির্মাণ কাজে কোন ধরনের বাজে মালামাল দেওয়া হবে না। তিঁনি বলেন, বিষয়টি আপনার কাছ থেকে শুনে দ্রুত ব্যবস্হা নিচ্ছি। কোন অনিয়ম করা হবে না। মান সম্মত কাজ করতে বদ্ধ পরিকর।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...