প্রকাশিত: ২০/০১/২০১৮ ৯:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৭ এএম

উখিয়া নিউজ প্রতিবেদক::

সারা দেশের ন্যায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী রাজস্বকরণের দাবীতে উখিয়ায় ৩ দিন ব্যাপী অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।  শনিবার সকাল ৮টা থেকে কমিউনিটি হেলথ প্রমোটরগন একযোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে উখিয়া উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে জড়ো হন। পরে উখিয়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী বরাবরে স্বাকরলিপি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
উখিয়া কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিগন তাদের চাকুরী রাজস্বখাতে অন্তভূর্ক্ত করার দাবিতে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন স্লোাগান সম্মলিত পোস্টার হাতে নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন। সোনার পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবদুল হামিদ খান জানান, ২০১১সাল থেকে আমরা বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করে দোড়গোড়ার দরিদ্র জনগোষ্টিকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। স্বাস্থ্য খাতে সফলতা এবং ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমাদের আগ্রনী ভূমিকা রয়েছে।
উখিয়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া বলেন, ২০১৩ সালে আমাদের চাকুরী রাজস্বখাতে অন্তভূর্ক্ত করার উদ্যোগ নিলেও দীর্ঘ কয়েক বছর পরও তা কার্যকর করেনি। এতে আমরা অত্যন্ত হতাশ হয়ে পড়ি। এতে করে আমরা ইনক্রিমেন্ট, বেতন বৃদ্বিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন- যাপন করছি।
অবিলম্বে চাকুরী রাজস্বখাতে অর্ন্তভুক্ত করে উখিয়া উপজেলায় কর্মরত সিএইচসিপিগন অনিশ্চিত ভবিষ্যৎ এবং হতাশা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer