প্রকাশিত: ০৭/০৫/২০২০ ৮:২০ পিএম , আপডেট: ০৭/০৫/২০২০ ৮:২১ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়ে কক্সবাজারের উখিয়ার টিএন্ডটি এলাকায় ইউএনএইচসিআর ও ব্র্যাকের আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (আইটিসি) নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, এখানে ১৫০-এরও বেশি মানুষের চিকিৎসা দেয়া সম্ভব হবে। সেবা পাবে শরণার্থী ও স্থানীয় জনগণ উভয়ই। দ্বিতীয় আরেকটি আইটিসি’র কাজও প্রায় শেষের দিকে; কুতুপালং-এর সেই সেন্টারে ৫০ জনেরও বেশি মানুষের চিকিৎসা দেয়া সম্ভব হবে।

জানানো হয়, ইউএনএইচসিআর ও মানবিক সংস্থাগুলো উদয়াস্ত কাজ করে যাচ্ছে যেন যত বেশি সম্ভব আইটিসি ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা যায়। পুরো কক্সবাজার জেলার জন্য মোট ১,৯০০ শয্যার পরিকল্পনা করা হচ্ছে। সুত্র: চ্যানেল আই

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer