প্রকাশিত: ১৪/০৪/২০২১ ৫:৩২ পিএম

আবদুল্লাহ আল আজিজ::

কক্সবাজারের উখিয়ায় সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ মামলায় ৪৩ জনকে ৭হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সরকারি বিধিনিষেধ মেনে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পড়া নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।

সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় দফায় আজ বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরভাবে চলছে কী-না তা সরজমিন প্রত্যক্ষ করতে মাঠে রয়েছেন উখিয়া উপজেলা প্রশাসন। চেকপোস্টের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, করোনা ভাইরাস মহামারি আকারে যাতে ছড়িয়ে না পড়ে সরকারের নির্দেশনা মোতাবেক উখিয়ায় ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সরকারি বিধিনিষেধ না মানায় ৩৮ মামলায় ৪৩ জনকে ৭হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সর্বাত্মকভাবে লকডাউন ব্যবস্থা কার্যকর রাখতে মাঠপর্যায়ে লকডাউন সর্বাত্মকভাবে কার্যকর করতে মাঠে তৎপর রয়েছি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে ৮ দিনের কঠোর লকডাউন চলছে। বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউনে চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকবে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer